শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শাকিব খানকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ সম্বোধন ভারতীয় গণমাধ্যমের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শাহরুখকে যেমন বলা হয় বলিউড কিং, ঢাকাই সিনেমার শাকিবকেও তেমনি সম্বোধন করা হয় ঢালিউড কিং হিসেবে! কিন্তু সস্প্রতি ভারতে ‘দরদ’ এর শুটিং করতে গিয়ে ঢালিউড কিং পেলেন নতুন সম্বোধন! 

বলিউড সিনেমায় শাহরুখ, সালমান ও আমির—এই তিন খানের রাজত্ব। কিন্তু বাংলাদেশের সিনেমায় খান মানে একজন, শাকিব খান। ভারতীয় মিডিয়াও এই বিষয়ে অবগত। তারা জানে, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার নায়ক।

গত সপ্তাহে 'প্যান ইন্ডিয়ান' সিনেমার শুটিংয়ে মুম্বাই যান শাকিব খান। শুটিংয়ের আগে সেখানে এক সংবাদ সম্মেলন শাকিব খানকে 'বাংলাদেশের শাহরুখ খান' বলে সম্বোধন করা হয়।

ভারতীয় গণমাধ্যম জুম টিভির এক সংবাদকর্মী সাক্ষাৎকার নেওয়ার সময় শাকিব খানকে বলেন, আমরা জানি, আপনি বাংলাদেশের শাহরুখ খান। তাই না?

প্রশ্ন শুনেই শাকিব খান বলেন, না না, তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অ্যাক্টর। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সঙ্গে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সঙ্গে আমাকে তুলনা করে।

আরো পড়ুন: মেঘনা আলম নিজেকে উদ্ভাসিত করেছেন আলোর রঙে

তিনি আরও বলেন, আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকের এই আমি। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার সঙ্গে থাকে।

অনন্য মামুন পরিচালিত 'দরদ' সিনেমার শুটিং চলছে ভারতের বেনারসে। নভেম্বরজুড়ে সেখানে শুটিং চলবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

'দরদ' সাইকো রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা। নির্মাতা জানিয়েছেন, ৩০টিরও বেশি দেশে, ছয় ভাষায় (বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কর্ণাটক) আগামী ফেব্রুয়ারিতে 'দরদ' মুক্তি দেওয়া হবে।

এসি/ আই. কে. জে/



শাকিব খান ‘বাংলাদেশের শাহরুখ খান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250