সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এএফসির মূল পর্বে রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ক্লাব শাবাব আল আহলিকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করেছে সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসর।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে ছিল রোনালদোর আল নাসর। ম্যাচের শুরু থেকেই এদিন ছন্দে ছিলেন ৩৮ বছরের রোনালদো। ১০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখাতে পারতেন। তবে সেটা আর হয়নি। তবে পর্তুগিজ তারকা না পারলেও তার দল ঠিকই এগিয়ে যায় পরের মিনিটে। গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।   

তবে লিড তারা ধরে রেখেছিল কেবল ৭ মিনিট। ম্যাচের ১৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরে শাবাব আল-আহলি। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য দুই দলই চেষ্টা করেছে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে বল পায়ে আধিপত্য ছিল আল-নাসরের। একসময় পেনাল্টির সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে তাতে সাড়া দেননি রেফারি। 

বিরতির পরেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় আল-নাসর। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি। একটু পরেই অবশ্য ম্যাচে ফেরার সুযোগ ছিল আল-নাসরের। এবার গোলমিসের খাতায় নাম লেখালেন তালিসকা। 

তবে ৬২ মিনিটে গিসলাইন কোনানের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে চাপে পড়ে যায় সৌদি ক্লাবটি। তবে চাপের মুখেই যেন আরও বেশি উজ্জ্বল হলো আল-নাসর। শেষ পর্যন্ত দলটি আলোর মুখ দেখে ম্যাচে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর।

এরপর যোগ করা সময়ে আবারও চমক আল নাসরের। আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।

এম.এস.এইচ/

আল নাসর শাবাব আল আহলি এএফসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250