বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শাহজাহান ওমরের নামে কোনো ‘মামলা নেই’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকার প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমরের (বীর উত্তম) নামে কোনো মামলা নেই।

তিনি বর্তমানে ফৌজদারি কোনো মামলায় অভিযুক্ত নন বলে হলফনামায় উল্লেখ করেছেন। তবে নির্বাচনে অংশ নেওয়ার আগে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন। 

অপরদিকে হলফনামা অনুযায়ী শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকার পরিমাণ প্রায় ৫ গুন বেশি। তবে হলফনামায় তার ও তার পরিবারের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোনো বিবরণ উল্লেখ করেননি।

আরো পড়ুন: বিএনপিতে ফেরার প্রশ্ন করায় ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ বললেন শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শাহজাহান ওমরের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে। 

যদিও ২০১৮ সালে নির্বাচনের সময় তিনি দুটি মামলার কথা উল্লেখ করেছিলেন। এবার তিনি কোনো মামলার তথ্য উল্লেখ করেননি। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি স্থাবর সম্পত্তি হিসেবে বাড়ি, কৃষিজমি ও অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করলেও এবার তিনি স্থাবর সম্পদ হিসেবে তিনি কিছুই উল্লেখ করেননি।

শাহজাহান ওমর ও তার স্ত্রী মোট ৩ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৮৬৭ টাকার মালিক বলে হলফনামা সূত্রে জানা যায়। তবে হলফনামায় তার ও তার পরিবারে নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোনো বিবরণ উল্লেখ নেই।

এসকে/ 


মামলা শাহজাহান ওমর নির্বাচনী হলফনামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250