রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

শাহরুখের জওয়ানকে টেক্কা দিতে অক্ষয়ের ওএমজি ২

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের মধ্যে রেষারেষির খবর নতুন নয়। ছবি মুক্তির তারিখ চূড়ান্ত করা হোক বা বক্স অফিসে উপার্জনের পরিসংখ্যান— নিজেদের ‘তারকা’ তকমা ধরে রাখতে সব দিক থেকেই চ্যালেঞ্জ নিতে তাঁরা প্রস্তুত। তালিকা থেকে বাদ যান না শাহরুখ খান বা অক্ষয় কুমারের মতো অভিনেতারাও।

বলিউডের বাদশা আর খিলাড়ির মধ্যে রেষারেষি কারও অজানা নয়। এর আগেও একাধিক বার ছবির নিরিখে বক্স অফিসে একে অপরের মুখোমুখি হয়েছেন শাহরুখ ও অক্ষয়। চলতি বছরে আরও এক বার পুনরাবৃত্তি হতে চলেছে সেই ঘটনারই।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় শাহরুখের ঘোষণা অনুযায়ী, সোমবার ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবির ট্রেলার প্রিভিউ। ‘ট্রেলার প্রিভিউ’, অর্থাৎ ছবির প্রচার ঝলক মুক্তি পাওয়ার আগের ঝলক। চোখেমুখে বাঁধা ব্যান্ডেজ, তার মধ্যে থেকেও ঠিকরে বেরোচ্ছে গনগনে তেজ।

এমন একটি ভিডিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে এই ঘোষণা করেন ‘জওয়ান’ রূপী শাহরুখ। ছবির ট্রেলারের ঝলকের অপেক্ষায় উদগ্রীব বাদশার অনুরাগীরা। তার পরেই খবর মেলে, ‘জওয়ান’-এর ট্রেলার প্রিভিউ প্রকাশ্যের আসার এক দিনের মাথায় মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘ওএমজি২’ ছবির প্রোমো।

আরো পড়ুন: কেন্ডাল জেনারের সঙ্গে জমিয়ে পার্টি করলেন এমবাপ্পে

সম্প্রতি অক্ষয় সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে খবরটি জানান। সেই ভিডিওতে মহাদেবের বেশে সেজেছেন অক্ষয়। মাথায় জটা, গলায় নীল আভা, চোখেমুখে ভস্ম মেখে বারাণসীর রাস্তায় হাঁটছেন তিনি।

চারপাশে তখন ‘হর হর মহাদেব’ রব। ওই ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘‘আগামী ১১ জুলাই প্রকাশিত হচ্ছে ‘ওএমজি২’ ছবির টিজ়ার।’’

আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে ‘ওএমজি২’। তার প্রায় এক মাস পরে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে এই দুই ছবির লড়াইয়ের তেমন সুযোগ নেই বললেই চলে। তবে তার আগে প্রচারের মঞ্চে সম্মুখসমরে শাহরুখ ও অক্ষয়।

যে তারকা যত বেশি চমক হাজির করবেন, তাঁর ছবিকে ঘিরেও ততটাই দর্শকমনে আগ্রহ তৈরি হবে। তবে বক্স অফিসে লক্ষ্মীলাভের ক্ষেত্রে দিনের শেষে কিন্তু ছবির বিষয়বস্তুই শেষ কথা বলবে।

এসি/


শাহরুখ জওয়ান অক্ষয় ওএমজি ট২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250