শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড

শাহরুখের ‘জওয়ান’- এ মুগ্ধ সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

শাহরুখ খান ও সালমান খান - ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও সালমান খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে প্রায় একসঙ্গেই রয়েছেন। একসময় রাকেশ রোশনের করণ-অর্জুন সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। তারপর মাঝে দুজনের বন্ধুত্বে কিছুটা তিক্ততা তৈরি হলেও পরে তা মিটেও যায়। ‘পাঠান’ সিনেমায় বাদশার সঙ্গে ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে ভাইজানকে। শোনা যাচ্ছে, সালমানের টাইগার-থ্রিতেও নাকি ক্যামিও হিসাবে দেখা যাবে শাহরুখকে। সম্প্রতি শাহরুখের ‘জওয়ান’-এর দুই মিনিটের প্রিভিউ ভিডিও  আর সবার মতই দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন সালমান। প্রথম দিনেই হলে গিয়ে এই সিনেমা দেখার ইচ্ছার কথা জানিয়েছেন দাবাং হিরো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘জওয়ান’ এর প্রিভিউ শেয়ার করেছেন সালমান খান। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘পাঠান’   ‘জওয়ান’ হয়ে গেল, অসামান্য ট্রেলার, খুবই ভালো লেগেছে। এখন এই ধরনের সিনেমা আমাদের হলে গিয়েই দেখা উচিত। আমি এটা প্রথম দিনেই দেখছি। দারুণ মজা পেয়েছি।’

এদিকে প্রিভিউ রিলিজের দিনই পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন জওয়ান হিরো কিং খান। সামাজিক মাধ্যমে বলিউড বাদশাহ লেখেন, ‘স্যার, তুমিই সেরা! সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।’

আরো পড়ুন: দিলীপ কুমারকে নিয়ে অজানা তথ্য দিলেন সায়রা বানু

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকের অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকেও। এছাড়াও জওয়ানের প্রিভিউতে দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।

এম/


শাহরুখ খান সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250