বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

শিক্ষক পেটানোর দায়ে পদাবনতি পেলেন ঢাবি অধ্যাপক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে পদানবতি দিয়ে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। 

গত আগস্ট মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী থিসিস জমা দিতে গিয়ে যৌন হয়রানির শিকারের অভিযোগের 'প্রাথমিক সত্যতা' পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটউটের (আইবিএ) সহকারী অধ্যাপক ওয়াসেল বিন সাদাতকে একইসাথে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। অভিযুক্ত ওয়াসেল বিন সাদাত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের এক্সটার্নাল হিসেবেও দায়িত্বরত ছিলেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়। 

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া— পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) জালিয়াতির মাধ্যমে ‘ডক্টরেট’ ডিগ্রি নেওয়ায় ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের ডিগ্রি বাতিল ও সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপকে পদাবনতির নেওয়া সিদ্ধান্ত ৩ বছর স্থায়ী করার বিষয়ে 'চূড়ান্ত সিদ্ধান্ত' হয়। গবেষণা জালিয়াতির অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের পিএইচডি ডিগ্রি বাতিল ও প্রভাষক পদাবনতির নেওয়া সিদ্ধান্তও ৩ বছর স্থায়ী করার চূড়ান্ত করা হয়। 

একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে বলেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে মারধর করার অভিযোগে বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে পাঁচ বছরের জন্য অধ্যাপক থেকে পদাবনতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়। আরেক শিক্ষকের (ওয়াসেল বিন সাদাত) বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আরো বেশ কয়েকটি বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়—সিন্ডিকেট সভায় ১৬ জন গবেষককে পিএইচ.ডি. এবং ১৪ জন গবেষককে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে পরীক্ষাসহ ৪ বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ তিন বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ দুই বছর বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

এছাড়াও দুই জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসকে/ 

শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক পদাবনতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250