বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম মাউশির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু রোগের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমকে মূল্যায়নের আওতায় এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২৩ আগস্ট) মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে সচেতনতামূলক একটি চিঠি পাঠিয়েছে মাউশি। 

চিঠিতে বলা হয়, সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মাউশি। এ কার্যক্রমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আগামী ৩১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস এ প্রকল্পের কার্যক্রম চলবে। এর আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে ধারণা অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সচেতনতামূলক কার্যক্রম চালাবে। এজন্য প্রতি শ্রেণিতে দল তৈরি করে দিতে বলা হয়েছে, প্রতি দলে ১০ জন করে শিক্ষার্থী থাকবে।

শিক্ষার্থীরা ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ, বিস্তার, নিরাময়, প্রতিকার, প্রতিরোধ ও ডেঙ্গু রোগীর খাবারের মতো বিষয়ে জানবে। পরে পোস্টার বা প্ল্যাকার্ড তৈরি ও প্রদর্শন করে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা।

মাউশি জানিয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক, অষ্টম থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা এ কার্যক্রম বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের কার্যক্রম ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ও সপ্তম শ্রেণির পঞ্চম অধ্যায়ের শিখনকালীন মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

আর.এইচ 

মাউশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250