শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

শীঘ্রই ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়ার প্রথম হিন্দি সিনেমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

জয়া আহসান অভিনীত বলিউড সিনেমা 'করক সিং' মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরমে। ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গেল কয়েক বছর ধরেই কলকাতার সিনেমায় নিয়মিতভাবে অভিনয় করে যাচ্ছেন। এবার হিন্দি ভাষায় জয়ার অভিষেক হতে যাচ্ছে। চলতি মাসে অথবা ডিসেম্বরের শুরুতে মুক্তি দেওয়া হবে। সাধারণত সিনেমা মুক্তির দিন পনের আগে ফার্স্ট লুক প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো।

‘পিঙ্ক’ খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমায় আরও রয়েছেন সানজানা সাংভি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

আরো পড়ুন: নরেন্দ্র মোদীর লেখা গান গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত

‘কড়ক সিং’ নিয়ে জয়া আহসান বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন সিনেমাটির জন্য আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করছিল।

আমার সৌভাগ্য সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার।’

সিনেমার গল্পে দেখা যাবে, অ্যামনেশিয়ায় আক্রান্ত শ্রীবাস্তব অতীতের সব ঘটনা ভুলে গেছে। একটা সময় ছোট ছোট স্মৃতি এক করতে চেষ্টা করে সে। হঠাৎ আবিষ্কার করে বড় একটা অর্থনৈতিক অপকর্মের পেছনের একটা সত্য ঘটনা। তা নিয়ে বাধে তুলকালাম। পঙ্কজ ত্রিপাঠী আছেন এই চরিত্রে।

এসি/ আই. কে. জে/ 


জয়া আহসান ওটিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250