শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন এই ৫ সুপারফুডে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই শীতে সর্দি-কাশি কিংবা জ্বরে ভোগেন। এর সঙ্গে অলসতা, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয় ব্যক্তিভেদে।

বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা শীতে নানা রোগে আক্রান্ত হন। তাই এ সময় পাতে কিছু খাবার রাখা জরুরি, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। চলুন জেনে নিই, এই ৫ সুপারফুডের নাম-

চা

ক্যামোমাইল, পেপারমিন্ট বা গ্রিন টি’র মতো অর্গ্যানিক চা এই শীতে এনার্জি বুস্ট করে রাতারাতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এসব চা।

একই সঙ্গে সামগ্রিক ফিটনেস উন্নত করতেও দারুণ কাজ করে চা। চায়ের সঙ্গে লবঙ্গ, লেবু বা আদা দিলে স্বাদ ও স্বাস্থ্য উপকারিতাও বাড়াতে পারে।

হলুদ

শরীরের প্রদাহ কমাতে হলুদে কারকিউমিন নামক একটি যৌগ আছে, যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরো পড়ুন : শীতকালীন ডায়েটে লালশাক রাখার উপকারিতা

আদার সুরক্ষা

আদা রক্তসঞ্চালন বাড়াতে ও শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে। শরীরে বিভিন্নরকম প্রদাহ রুখতে ও শীতজনিত অসুস্থতা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে আদা।

যেমন সর্দি-কাশি ও ফ্লু প্রতিরোধে সহায়তা করতে পারে। আপনি আদা চায়ের জন্য গরম পানিতে আদা মিশিয়ে পান করতে পারেন। স্যুপ ও স্টুতে আদা খেতে পারেন।

দারুচিনি

রক্ত সঞ্চালন উন্নত করতে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও আছে, যা শীতকালীন অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

হট চকোলেট বা চায়ের মতো গরম পানীয়তে যোগ করে পান করতে পারেন দারুচিনি। ওটমিল বা দইয়ের উপরও ছিটিয়ে দিতে পারেন দারচিনি গুঁড়া।

রঙিন ফল ও সবজি

শীতে দৈনিক অন্তত একটি করে হলেও কমলালেবু খান। এই রসালো ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শীতের সর্দি ও ফ্লুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া হাইড্রেশন ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এছাড়া বিটরুট, গাজরসহ শীতের রঙিন সবজি নিয়মিত পাতে রাখুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস/  আই.কে.জে


শীত সুপারফুড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250