বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে : ইন্দিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন নেতাকর্মীরা। মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এসব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন নৌকা প্রতীককে বিজয়ী করতে। এরই মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিনরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকার বিজয় সুনিশ্চিত করতে।

মুন্সীগঞ্জ-১ আসনে বৃহস্পতিবার নৌকার পক্ষ প্রচারণা করেন সাবেক মহিলা ও শিশু বিষয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। পরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের প্রতিটি চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। 

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা। 

আরো পড়ুন: শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি পরোয়া করেন না : কাদের

এসি/ আই.কে.জে/

শেখ হাসিনা ইন্দিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250