সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

শেষ জন্মদিনে দেশবাসীর উদ্দেশে যা বলেছিলেন চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর অসুস্থতার সঙ্গে লড়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিয়া ভাই খ্যাত এ অভিনেতা।

২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বেশ কয়েকবার কিছুটা সেরে উঠলেও পুরোপুরি সুস্থ হননি অভিনেতা।

জীবিত অবস্থায় ঢাকাই ছবির এ অভিনেতার শেষ জন্মদিন ছিল গত বছরের ১৮ আগস্ট। ২০২২ সালে নিজের জীবনের বিশেষ দিনটিকে ঘিরে একদিন আগে ১৭ আগস্ট একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এ অভিনেতা। কে জানতো এ ভিডিও বার্তাই হবে জন্মদিন উপলক্ষ্যে অভিনেতার শেষ ভিডিও বার্তা!

দেশের একটি টিভি চ্যানেলকে পাঠানো সেই ভিডিওতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন ফারুক।

তখন বরেণ্য এই নায়ক বলেন, ‘আমার জন্মদিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইনশাআল্লাহ, আমি খুব শিগগির দেশে ফিরব।’

কথা বলতে বলতে কান্নায় ফারুকের কণ্ঠ জড়িয়ে আসে। সেই জড়ানো কণ্ঠে দোয়া চেয়ে তিনি বলেছিলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

ভিডিও বার্তায় ফারুক জাতীয় স্লোগানও দেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ নায়ক।

আরো পড়ুন: আমাকে দেখে ‘যথার্থ আদিবাসী’ মনে হতো : মিঠুন

ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। এরপর ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ফারুক ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন।

এসি/ আইকেজে 
 

জন্মদিন চিত্রনায়ক ফারুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250