শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শৈশবের জনপ্রিয় কার্টুন মীনা দিবস আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মীনা নামটির সাথে পরিচিত কমবেশি সবাই । মীনা উজ্জ্বল, উচ্ছল, উদ্দীপনা ও উৎসাহের প্রতীক। প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি সাহস ও প্রেরণার নাম, যে সব বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে। কারণ, শিক্ষাই তাকে দেবে কাঙ্খিত মুক্তি, পূরণ করবে অগুণতি স্বপ্ন। আজ শনিবার মীনা দিবস।

যদিও ইউনিসেফ ঘোষিত প্রতিবছরের ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালন করা হয়। কিন্তু চলতি বছর একদিন এগিয়ে এনে শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজের বিঘ্ন না ঘটার সুবিধার্থে ২৩ সেপ্টেম্বর মীনা দিবস-২০২৩ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে প্রতিবছরের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব-এশিয়ার দেশগুলোয় ‘মীনা দিবস’ পালন করা হয়।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ’ এবং এর স্লোগান হলো ‘স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষাসমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা’।

দিবসটি উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে- ঢাকা পিটিআইতে (মিরপুর-১৩) - শনিবার সকাল ১০টায় মূল অনুষ্ঠান শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এতে প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

এ ছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে - গল্প বলার আসর, বিশেষ ব্যক্তিত্ব কর্তৃক শিশুদের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য, পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত।

মীনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক। ১৯৯৩ সালে প্রথম এটি টেলিভিশনে প্রচারিত হয়। কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র ‘মীনা’ বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় চরিত্র। বাংলাসহ ২৯টি ভাষায় মীনা তৈরি হয়েছে। কার্টুন ড্রামাটি প্রচার করা হয় সার্কভুক্ত সাতটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে। কার্টুন ছাড়াও কমিক বই ও রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। এর স্রষ্টা বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। এই কার্টুনটির সূচনা সংগীতটি শিশুদের কাছে খুব প্রিয়।

এস/ আই. কে. জে/

দিবস মীনা কার্টুন জনপ্রিয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250