রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বলিউড

শ্রদ্ধাকে প্রেম নিবেদন করলেন কে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপূর - ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপূর । প্রায় এক দশক আগে ২০১২ সালে ‘আশিকি ২’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে তার মিষ্টি স্বভাবের জন্যও তিনি ইতিমধ্যেই জয় করেছেন লাখো হৃদয়। সম্প্রতি বিমানবন্দরে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন করেছেনে এক ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে ঢোকার সময় গাড়ি থেকে নামতেই শ্রদ্ধার সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়লেন এক ভক্ত। হাতে তার লাল গোলাপের তোড়া। রীতিমতো সিনেমার ঢঙে নায়িকাকে প্রেম নিবেদন করলেন ওই ব্যক্তি। এসময় ফটোসাংবাদিকদের ক্যমেড়ায় ধরা পড়েছে সে ভিডিও।

b

ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ভক্তের সঙ্গে ছবি তোলার পরেই অভিনেত্রী গোলাপ ফুলের তোড়ার দিকে ঘুরেও তাকালেন না। ফুলের ওই তোড়া ফেলে রেখেই এগিয়ে গেলেন শ্রদ্ধা। ভালবেসে তাকে ফুলের তোড়া উপহার দিয়েছিলেন ওই অনুরাগী, আর শ্রদ্ধা পাত্তাই দিলেন না সেই উপহারকে। তথাকথিত মিষ্টি অভিনেত্রীর এমন আচরণ দেখে কিছুটা অবাকই হয়েছেন নেটাগরিকরা। যদিও অভিনেত্রীর অনুরাগীদের দাবি, তাড়া থাকার কারণেই হয়তো ফুলের তোড়া নিয়ে যেতে ভুলে গিয়েছেন শ্রদ্ধা।

আরো পড়ুন: হঠাৎই মেয়ে হয়ে গেলেন আয়ুষ্মান খুরানা! (ভিডিও)

আদিত্য রায় কাপূরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রদ্ধা কপূর। তার পরে প্রায় ১১ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন শ্রদ্ধা। নায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিঁছোড়ে’-র মতো ছবি রয়েছে তার ঝুলিতে। ‘হায়দার’, ‘হাসিনা পার্কার’-এর মতো অন্য ধারার ছবিতেও কাজ করেছেন শ্রদ্ধা।

এম/


বলিউড বিমানবন্দর শ্রদ্ধা কাপূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250