রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল

শ্রম আইনের কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্রমিকদের ধর্মঘট পালন ও শ্রম আদালতের ক্ষমতা বাড়ানোসহ প্রস্তাবিত আইনের আরও কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও। মঙ্গলবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের বৈঠক এ বিষয়ে জানায় তারা।

বৈঠকে অংশ নেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টোমো পোতিয়েইনেন, আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, আইএলওর প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপাট্রা, আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম, আইএলওর প্রোগ্রাম অফিসার চৌধুরী আলবাব কাদির।

সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগামী ২২ অক্টোবর তাদের সঙ্গে পুনরায় বৈঠক করবেন আইনমন্ত্রী। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, কেবিনেটে অনুমোদন হওয়া গ্রুপ অব কোম্পানির ট্রেড ইউনিয়ন ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা এবং সাধারণ প্রতিষ্ঠানের জন্য ২০ ও ১৫ শতাংশ করায় সন্তুষ্ট হয়েছে আইএলও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন কোনও সরকারের বিষয়ে সংবিধানে কোনও বাধ্যবাধকতা নেই। কেবিনেট ছোট হবে নাকি একই থাকবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেমনটা চাইবেন, তেমনটাই হবে।

একে/

প্রস্তাবিত শ্রম আইন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250