মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে প্রবেশ করলেও বাংলাদেশ দল সেই মিশনে এখন ব্যর্থ। 

বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গের পাশাপাশি কপাল পুড়তে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ভাগ্যও। আজ জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে  বোলিংয়ে বাংলাদেশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি  বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। 

আজকের ম্যাচটি ম্যাচ কেবলই নিয়মরক্ষার। তবে দিল্লিতে অর্থহীন ম্যাচটা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে বড় কারণ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।

২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুই দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ সাতে থাকতে হবে। পাকিস্তান স্বাগতিক হিসেবে খেলবে। আট দলের বাকি সাতটি খেলবে বিশ্বকাপ থেকে।  সে হিসেবে বর্তমান প্রেক্ষাপটে নয় নম্বরে থাকা বাংলাদেশের আসন্ন এই টুর্নামেন্টে খেলায় কোনো সম্ভাবনা নেই।

আরো পড়ুন: লঙ্কানদের বিপক্ষে আজ টাইগারদের মান বাঁচানোর ম্যাচ

তবে বেশ কয়েকটি সমীকরণ মিললে এখনো টাইগারদের জন্য সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার। আর সে লক্ষ্যে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

গুরুত্ত্বহীন এই ম্যাচেও লড়াই করতে হবে বাংলাদেশকে। কারণ এই ম্যাচ হেরে গেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে টাইগাররা। গত বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে শ্রীলঙ্কা ৪২টি এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

এসি/ওআ


বাংলাদেশ শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250