মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসামনী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে, বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেটা আমরা হতে দেব না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তৈরি করেছেন। দেশটাকে সংবিধান অনুযায়ী চালাতে হবে। নির্বাচনব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। অবরোধের খায়েস পূর্ণ হবে না। এসব জ্বালাও-পোড়াও, ধ্বংসের হুমকি যারা দিচ্ছে, ঢাকা অবরোধ-দখলের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে। শেখ হাসিনা গরিবের সঙ্গে আছেন, দুঃখী মানুষের সঙ্গে আছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।’

ওআ/

নির্বাচন ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250