শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

রাজনীতির মাঠে ভিড় বাড়ছে তারকাদের। সংসদে যাওয়ার লড়াইয়েও থাকতে চাচ্ছেন তারা। এবার ক্রিকেট ও শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা সরাসরি জনগণের ভোট পেতে মাঠে রয়েছেন। বিএনপিবিহীন এই নির্বাচনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং শোবিজ তারকা চিত্রনায়ক ফেরদৌস, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি ভোটে লড়ছেন। এদের মধ্যে সাকিব, মাশরাফি ও ফেরদৌস ক্ষমতাসীন দলের টিকেট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকেট আশা চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এর আগের একাদশ সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে দুইবারই দলের হয়ে ভোটের মাঠের লড়াইয়ে তাকে নামায়নি আওয়ামী লীগ। একাদশ সংসদে টিকেট না পেয়ে সংরক্ষিত হতে চেয়েছিলেন; সেটিও পাননি। এবারও তিনি আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী সংসদ হতে চান।

সতীর্থ ও সহকর্মী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণা করেছেন তিনি। সতীর্থের হয়ে নৌকায় ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানেই এমন আগ্রহের কথা জানান।

অপু বিশ্বাস জানান, তিনি ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না। বরং তার লক্ষ্য সংরক্ষিত নারী আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনে দ্বিতীয় স্ত্রীকে আমিরের চুমু!

অপু বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। তখন পাইনি। এবারও মনোনয়ন নিতে চাই।

তিনি আরও বলেন, সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগকে সাপোর্ট করি; ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

সংসদে যাওয়ার এত প্রবল আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন, নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।

এসকে/ 

অপু বিশ্বাস সংরক্ষিত নারী আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250