রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সত্যি কি শ্রীদেবীকে গোপনে বিয়ে করেছিলেন মিঠুন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের সিনেমা জগতের কিংবদন্তী তারকাদের একজন মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমায় অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করে গেছেন একের পর এক সুপারহিট সিনেমায়। 

ক্যারিয়ারের প্রায় ৫০ বছর কাটিয়ে দিতে চলা এই অভিনেতাকে নিয়ে এখনো একটা গুঞ্জন বলিউডে সবচেয়ে বেশি চাউর হয়, সেটি হচ্ছে অভিনেত্রী শ্রীদেবীকে নাকি গোপনে বিয়ে করেছিলেন তিনি। 

যদিও এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা মেলেনি। এই দুই তারকার কেউই বিষয়টি নিয়ে সরাসরি কখনো মুখ খুলেননি। কিন্তু আজও বলিউডে কান পাতলেই শোনা যায় মিঠুন ও শ্রীদেবীর সম্পর্কের গল্প। 

আরো পড়ুন: এই বর্ষায় শুনুন খোকন কুমার রায়ের মনছোঁয়া বৃষ্টির গান (ভিডিও)

জানা যায়, ‘জাগ উঠা ইন্সান’ ছবির শুটিংয়ে মিঠুনের সঙ্গে শ্রীদেবীর দেখা হয়। এরপর দুজনের সম্পর্ক। একে-অপরের কাছাকাছি আসা। এরপরই নাকি তারা গোপনে বিয়েও সেরে ফেলেন। কিন্তু মিঠুন আগে থেকেই বিবাহিত ছিলেন। শ্রীদেবী চাইতেন, মিঠুন যেন স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে আসে। 

শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্কের বিষয় জেনে ফেলেন তার স্ত্রী যোগীতা। এরপর নাকি সে আত্মহত্যারও চেষ্টা করেন। মুম্বাইয়ের একটি ফ্লাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পরেই শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মিঠুন। স্ত্রীকে নিয়েই ফের নতুন করে সংসার জীবন শুরু করেন। 

এসি/আইকেজে 


শ্রীদেবী মিঠুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250