শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত


রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামে ঢাকা-চাঁদপুরগামী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এ আগুন লাগে। আগুন লাগা লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনও যাত্রী ছিল না। লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সেখানে চলে গেছে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

আরো পড়ুন: ঢাকা দক্ষিণের শতভাগ বর্জ্য অপসারণ: ডিএসসিসি

ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদর ঘাট, সদর ঘাট (নদী) এবং সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে গেছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250