মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

উদ্বোধন ২৪ সেপ্টেম্বর

সব ট্রেনে যুক্ত হচ্ছে লাগেজ ভ্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রেলের লোকসান এড়ানো এবং আয় বাড়াতে পণ্য পরিবহনের জন্য এবার প্রতিটি ট্রেনে একটি করে বগি বা লাগেজ ভ্যান যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে মোট ১২৫টি লাগেজ ভ্যান যুক্ত করা হচ্ছে। ২৪ সেপ্টেম্বর এই লাগেজ ভ্যান যুক্তকরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সোমবার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ২৪ সেপ্টেম্বর তিনি এই লাগেজ ভ্যান উদ্বোধন করবেন। মালামাল পরিবহনের জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনে এটি যুক্ত করা হবে। কৃষক তাদের পণ্য সরবরাহ করবে। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত লাগেজও যুক্ত হবে এতে।

মন্ত্রী বলেন, ১২৫টি লাগেজ ভ্যান আসছে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টা ব্রডগেজ লাইনের ট্রেনের জন্য। ব্রডগেজে ১০টা রেফ্রিজারেটর আর মিটারগেজে ১৬টা রেফ্রিজারেটর থাকবে। ফলে খুলনা বা কক্সবাজার থেকে মাছ ও অন্যান্য পণ্য আনা যাবে।

রেল সূত্রে জানা গেছে, পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যানের মাধ্যমে রেলের আয় বাড়াতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে রেলে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের বেশির ভাগের অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এতে আয় কমেছে রেলের।

আর.এইচ/ আই.কে.জে/ 

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250