রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি-নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাল প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি। দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।

এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আঁতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত কিরিবাতি। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর একটি নিউজিল্যান্ড। কিরিবাতির পর নিউজিল্যান্ডের অকল্যান্ডও ১১টার সময় (জিএমটি) ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আঁতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে আলোক প্রদর্শনির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

নববর্ষ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতিতে অস্ট্রেলিয়াতেও আঁতশবাজির বিস্ফোরণ শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে জমকালো নববর্ষ উদযাপনে আঁতশবাজির প্রদর্শনীর জন্য সিডনিতে প্রচুর জনসমাগম হচ্ছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এরপর টোঙ্গা এবং সামোয়া নতুন বছরকে স্বাগত জানাবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে লাখ লাখ মানুষ বিশ্বজুড়ে নতুন বছরকে বরণে মেতে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

ওআ/

নিউজিল্যান্ড কিরিবাতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250