শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সবার ভালোবাসা মুগ্ধ করছে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

হলিউড অভিনেত্রী, গায়িকা জেনিফার লোপেজ - ছবি: সংগৃহীত

কখনও গান, কখনও নাচ, আবার কখনও অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন জেনিফার লোপেজ। পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন বিভিন্ন ব্যবসা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। এছাড়াও বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় নিজের নতুন সিনেমা দিয়ে আবারও দর্শকহূদয়ে ঝড় তুললেন জেনিফার।

মা দিবস উপলক্ষে ১২ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ‘দ্য মাদার’। অ্যাকশন থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিকি ক্যারো। একজন ঘাতক নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। যিনি একটি খুনের পর পালিয়ে যেতে বাধ্য হন। তবে কয়েক বছর পর সেই নারী হত্যাকারী ফিরে আসেন তার মেয়েকে কিছু বিপজ্জনক পুরুষের হাত থেকে রক্ষা করার জন্য। এই খুনি মায়ের ভূমিকাতেই অভিনয় করেছেন জেনিফার লোপেজ। এতে তার অনবদ্য অভিনয় ইতোমধ্যে মন জয় করে নিয়েছে দর্শক-সমালোচকদের।

আরো পড়ুন: রহস্য উদঘাটনে যোগ দিতে বললেন মিম

অনেকের মতে, এর আগে একাধিক সিনেমায় নিজের অভিনয় মুন্সিয়ানা দেখালেও ‘দ্য মাদার’ লোপেজের ক্যারিয়ারের সেরা সিনেমা এবং সেরা অভিনয়।

নিজের সাফল্যে উচ্ছ্বসিত লোপেজ গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, এটা সত্য যে ক্যারিয়ারে বেশকিছু সিনেমায় অভিনয় করেছি। তবে এই সিনেমাটিতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি চরিত্র মেলে ধরেছি। শুরু থেকেই তাই চেষ্টা ছিল নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। কোনো কিছুতেই ছাড় দিতে চাইনি। যে কারণে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে মুক্তির পর সবার ভালোবাসা মুগ্ধ করছে।

এম/

 

 

হলিউড অভিনেত্রী গায়িকা জেনিফার লোপেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250