রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সমুদ্রের নিচে মিললো ভিনগ্রহের প্রাণীর সামগ্রী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া গেছে ভিনগ্রহের প্রাণীর সামগ্রী। ছবি : দ্য ওয়েদার চ্যানেল

পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণীর সামগ্রী পাওয়া গেল প্রশান্ত মহাসাগরের তলদেশে। এমনটি ধারণা করছেন বিজ্ঞানীরা। সংশ্লিষ্টরা বলছেন, এটি এমন কিছু যা আমাদের সৌরজগতের বাইরে থেকে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী আভি লোয়েব জানিয়েছেন, সমুদ্রের নিচে পাওয়া ওই বস্তুটি একটি উল্কার অবশিষ্টাংশ। এটি হয়তো সমুদ্রে বিস্ফোরিত হয়েছিল। 

এলিয়েন বিশেষজ্ঞ লোয়েব জানান, সমুদ্রের তলদেশে ৭০০টির বেশি সংকর ধাতুর তৈরি খণ্ডগুলো পাওয়া যায়, যা পৃথিবীতে আগে কখনও দেখা যায়নি।


এ নিয়ে করা গবেষণায় লোয়েব বলেন, এটি একটি ঐতিহাসিক আবিষ্কার। কারণ প্রথমবারের মতো পৃথিবীর বাইরে থেকে আসা বৃহৎ কোনো বস্তুতে মানুষের হাত পড়ল।   

আরো পড়ুন: প্রেমিকাকে চুম্বন করে শ্রবণশক্তি হারালেন প্রেমিক!

এলিয়েনের সামগ্রীটি ২০১৪ সালে পাপুয়া নিউ গিনিতে পাওয়া যায়। লোয়েবের ধারণা, ‘আইএমওয়ান’ নামের উল্কা-সদৃশ বস্তুটি ২০১৪ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে বিধ্বস্ত হয়।  এতে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা পৃথিবী, চাঁদ বা মঙ্গল গ্রহে পাওয়া যায় না। 

গবেষকরা ধারণা করছেন, এটি ভিনগ্রহের প্রাণীর যানের অংশ হতে পারে। গত জুনে লোয়েব ও তার দল সমুদ্রপৃষ্ঠে এর বিস্তারিত জানতে গবেষণা চালায়। 

এসকে/ 

যুক্তরাষ্ট্র ভিনগ্রহ এলিয়েন প্রশান্ত মহাসাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250