বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

শারদীয় দুর্গোৎসব ১৪৩০

সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে, দেশবাসীকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: বিটিভি থেকে নেয়া

সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই  আহ্বান জানান প্রধানমন্ত্রী। ৭৮তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান এবং যুক্তরাজ্য সফর নিয়ে নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে আরও বলেন, আসন্ন দূর্গাপূজায় অন্যান্য বারের মতো এবারও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ছাড়াও এখানকার জনসাধারণ এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।

পূজাসহ সকল ধর্মীয় উৎসব খুবই শান্তিপূর্ণভাবে এদেশে উদযাপিত হয়। বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আমরা ক্যাবিনেটে ঐচ্ছিক ছুটি পাশ করিয়েছি যাতে তারা ছুটি নিয়ে নির্বিঘ্নে পূজা-অর্চনায় অংশগ্রহণ করতে পারে।  

পূজার সময় যাতে কেউ কোনো অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত সরকারের আমলে মন্দির, গীর্জা, প্যাগোডা সবই আক্রান্ত হয়েছে। হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তাদের অত্যাচারের শিকার হয়েছে। মন্দির ভাঙা, গীর্জায় বোমা মারা, প্যাগোডায় আগুন লাগানোসহ অনেক অপকর্ম তারা করে গেছে। 

আমাদের দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে এবং সকলে সকলের উৎসবে যোগ দেয়। এটাই আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে আমাদের এখানে ধর্মীয় সম্প্রীতি আছে। এই সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে সে ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে।

একে/ এসকে/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় সম্প্রীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250