শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’

হবিগঞ্জে এবার ২১ হাজার টন ধান-চাল সংগ্রহ করা হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বোরো ধান ও চালের দাম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার জেলায় ধান ও চাল সংগ্রহ করা হবে ২১ হাজার ৮৩ মেট্রিক টন।

এর মধ্যে ৬ হাজার ৬৫৯ টন ধান ও ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য জানান।
 
চলতি বছর বোরো ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা। সেই হিসেবে জেলায় ১৯ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার ধান ও ৬৩ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার চাল সংগ্রহ করা হবে।
 
খাদ্য কর্মকর্তা জানান, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষকের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
 
লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হবে হবিগঞ্জ সদর উপজেলায় ৫৪৫ মেট্রিক টন, শায়েস্তাগঞ্জে ১২৮, লাখাইয়ে ৬০৭, মাধবপুরে ৬২৬, চুনারুঘাটে ৬৩৭, বাহুবলে ৪৫৬, নবীগঞ্জে ১ হাজার ৩৮, বানিয়াচংয়ে ১ হাজার ৮২৯ ও আজমিরীগঞ্জ উপজেলা থেকে ৭৯৩ মেট্রিক টন।
 
চাল সংগ্রহ করা হবে হবিগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ৯৪৩ মেট্রিক টন, লাখাইয়ে ২ হাজার ৩৫৬, মাধবপুরে ১ হাজার ৯০৪, চুনারুঘাটে ৩ হাজার ২০৮, বাহুবলে ১২৪, নবীগঞ্জে ৫৫২, বানিয়াচংয়ে ২ হাজার ৩৩৭ মেট্রিক টন।

আরো পড়ুন: চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়াল সরকার

ইতোমধ্যে ১০০ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। ধান ও চাল সংগ্রহের নির্ধারিত সময় ৩১ আগস্ট পর্যন্ত।
 
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমি থেকে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসাবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষিবিভাগ। প্রতিকেজি বোরো ধানের বাজার দর ৩০ টাকা হলে এবার জেলায় ১ হাজার ৯১২ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এসি/ আইকেজে 

সরকার হবিগঞ্জ টন ধান-চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250