বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

সরকারি মেডিকেলে আসন সংখ্যা বাড়লো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে সরকারি মেডিকেল কলেজগুলো। কিন্তু আসন সংখ্যা কম থাকায় ভর্তিচ্ছু মেধাবীরা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এবার আসন সংখ্যা নিয়ে মেডিকেল ভর্তিচ্ছুদের সুখবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩৮০টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি সরকারি মেডিকেলে আসন বাড়ছে ২০ থেকে ৬০টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯, শহীদ মনসুর আলী মেডিকেল ৩৫টি, সাতক্ষীরা মেডিকেল ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ৩৫টি।

শিক্ষক সংকট থাকার পরও কিছু মেডিকেলে আসন বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্য শিক্ষা খাতের বিশেষজ্ঞরা মনে করেন, মেডিকেলে আসন বৃদ্ধির বিষয়টি ইতিবাচক। পাশাপাশি শিক্ষক সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। কারণ দক্ষ শিক্ষক তৈরি করতে না পারলে দক্ষ চিকিৎসক তৈরি হবে না।

এসকে/ 

আসন সংখ্যা বাড়েলো সরকারি মেডিকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250