মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার - ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের খবর নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাজনৈতিক বিক্ষোভ ঘিরে সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং অপরাধীদেরকে জবাবদিহি করতে উৎসাহিত করি।’ 

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা বিক্ষোভকারী ও বিরোধী নেতাদের ওপর নির্মমভাবে হামলা চালায়, যার ফলে শীর্ষ বিরোধী নেতা গয়েশ্বর রায়সহ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়) শতাধিক আহত হন। একে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?’

প্রশ্নের প্রেক্ষিতে ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার আহ্বান জানাই। সকল পক্ষকে মৌলিক স্বাধীনতা, আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই। সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও আহ্বান জানাই।’

আরো পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকলের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। রাজনৈতিক সহিংসতার পরিবেশে (সুষ্ঠু নির্বাচন) হতে পারে না।’

এম/


মার্কিন পররাষ্ট্র দপ্তর ম্যাথু মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250