শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

সাইবার হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি : পলক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

১৫ আগস্টের সাইবার হামলা ঠেকাতে সরকারের গুরুত্বপূর্ণ সংস্থার প্রস্তুতিতে গাফিলতি দেখে ক্ষোভ ঝাড়লেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিজ দফতরে এ সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তিনি বলেন, সতর্কবার্তা আমলে না নেয়ায় ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ৯০ শতাংশই হামলার মারাত্মক ঝুঁকিতে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পলক বলেন, একটা থ্রেট আছে এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকব। আমরা প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।

নতুন সাইবার আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কারো পক্ষে এটা পালন করা সম্ভব নয়। কি উদ্দেশ্যে করেছি সবাই জানেন। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া হবে এই জন্য সাইবার নিরাপত্তা দরকার। আমাদের ডেটা সুরক্ষায় আইন দরকার। এর মাধ্যমে ক্রিমিনাল অফেন্স মোকাবিলা করব। এশিয়া ও ইউরোপীয় অনেক দেশ দেখে এটা করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে এটা করেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

আর.এইচ/আইকেজে 

জুনাইদ আহমেদ পলক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250