বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

সাধারণ মানুষ স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা যখন গ্রামে যাই, তখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি। তারা স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট। কোনো হাহাকার নেই।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চোখের চিকিৎসা অনেক বেশি উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী চক্ষুসেবায় ভূমিকা রাখায় দেশে অন্ধত্ব বরণের হার এক শতাংশে নেমে এসেছে, যা পূর্বের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ কমেছে। পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা এগিয়ে। যেখানে ভারতে দুই শতাংশ এবং নেপালে আড়াই শতাংশ মানুষ অন্ধত্ব বরণ করে থাকেন। এ জন্য জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। আমরা মনে করি মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

তিনি বলেন, বঙ্গবন্ধু অল্প কয়দিন ক্ষমতায় ছিলেন। এর মধ্যেই তিনি বিসিপিএস প্রতিষ্ঠা করেছেন, বিএমডিসি, পঙ্গু হাসপাতাল, পরিবার পরিকল্পনার সূচনা ও চিকিৎসকদের প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। পাশাপাশি উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন এবং ক্লিনিকের কথা বলে গেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ধারাবাহিকতা ধরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত প্রায় ২০০টি আই কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এর ফলে দেশের মানুষ আধুনিক চক্ষুসেবা পাচ্ছেন, যা আগে পেতেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে চোখের চিকিৎসা পেয়েছেন। এর পাশাপাশি তিন লাখ লোক পাওয়ার চশমা পেয়েছেন বিনামূল্যে। শিশুরা যে রাতকানা রোগে আক্রান্ত হতো তাও এখন কমেছে।

সারাদেশের আরও ৩০০ উপজেলায় আইকেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসকে/

স্বাস্থ্যসেবা গ্রাম স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চক্ষু বিজ্ঞান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250