শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন! *** গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা *** আসিফ নজরুল এভাবে মিথ্যা বলবেন, এটা আসলে মানতে পারছি না: সালাহউদ্দিন *** তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ *** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সানি লিওনের বিরুদ্ধে সমন জারি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে মোটামুটি মজবুত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে আইটেম গান তো আছেই।

বলিউডে নিজের জায়গা করে নিতে শুরু থেকেই সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন সানি। কারও সঙ্গে কোনো বিবাদে জড়ানোর খবর আসেনি। তবে এবার টাকা নিয়ে অভিনয় না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর জেরে তাকে সমন পাঠিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। এই ঘটনা অনেককেই চমকে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিনোদ বচ্চন নামে এক প্রযোজকের টাকা ফেরত না দেওয়ায় সানিকে নোটিশ পাঠানো হয়েছে।

সানির বিরুদ্ধে অভিযোগ, বিনোদের ছবিতে কাজ না করেও চুক্তির টাকা ফেরত দিচ্ছেন না অভিনেত্রী। এ নিয়ে প্রযোজক বারবার যোগাযোগ করলেও কোনো উত্তর পাচ্ছেন না তার কাছ থেকে।

আরো পড়ুন: তসলিমার কবিতা দিয়ে ঝাল মেটালেন পরীমণি

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, কয়েক বছর আগে বিনোদ বচ্চনের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সানি। সেই সুবাদে চুক্তি অনুযায়ী দেড় কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু তিনি ছবিটি নির্মাণ করেননি, যে কারণে টাকা ফেরত চেয়েছেন। কী কারণে ছবি নির্মাণ করেননি, তা নিয়ে এই প্রযোজক মুখ খোলেননি।

এদিকে সানির সহকারী জানিয়েছেন, ইম্পার দ্বারস্থ হয়ে বিনোদ যে অভিযোগ এনেছেন তা পুরোপুরি সত্য নয়। অভিনয়ের জন্য সানির সঙ্গে ৫০ লাখ রুপির চুক্তি হয়েছিল, যার সব তথ্য তাদের কাছে আছে। যথাসময়ে তা পেশ করা হবে।

এসি/ আইকেজে 

সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250