মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

সাফে ভালো করে র‌্যাংকিংয়েও উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরটা ছিল বেশ কঠিন। নিয়মিত দলগুলোর পাশাপাশি টুর্নামেন্টে খেলেছে দুই শক্তিশালী অতিথি দল। অথচ এবারের টুর্নামেন্টেই আলো ছড়িয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে জামাল ভূঁইয়ার দল।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে গত পাঁচ আসরে ব্যর্থ দলটি এবার সবার সঙ্গে লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। কুয়েতের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হেরে সেমি থেকে বিদায় নিলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছে লাল-সবুজ দল।

সাফে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফিফার কাছ থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিং অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। ১৯২তম স্থান থেকে তারা এখন ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। এতে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। শীর্ষে দশে থাকা বাকি দলগুলো যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

আরো পড়ুন:মেসি-এমবাপ্পে জুটি কেন চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ব্যাখ্যা নেইমারের

আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এবার মন মাতানো ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে টিকে থাকে টুর্নামেন্টে। তারপর ভুটানকে একই স্কোরলাইনে উড়িয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। এই কুয়েতও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। উন্নতি হয়েছে সাফজয়ী ভারতেরও। তারা একধাপ এগিয়ে ৯৯তম স্থানে রয়েছে।

এম/


ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250