মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সালমানের সাথে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েই ভক্তদের মন জিতে নিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সালমানের সঙ্গে আরও ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভাট, অনিল কাপুররা।

সালমান খানকে কাছে পেয়ে ছবি তোলার জন্য ব্যাকুল ছিলেন বাঙালি অভিনেত্রীরা। সেটা জেনেই মঞ্চের বাইরে বলিউড ভাইজানকে পেয়ে তাকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘জাস্ট এ মিনিট সালমান। তোমার সঙ্গে আমার বাঙালি মেয়েরা একটু ছবি তুলতে চায়।’

মমতার এই আবদার রেখেছেন বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর। একে একে ছবি তোলেন শ্রাবন্তী, কৌশানি, ইমনদের সঙ্গে। সালমানের সঙ্গে সেলফি পোস্ট করে সংগীতশিল্পী ইমন লিখেছেন, ‘কী লিখবো বুঝতে পারছি না। আই লাভ ইউ সালমান’। 

পিছিয়ে থাকলেন না শ্রাবন্তীও। শাড়িতে অভিনেতার পাশে ঝলমল করছিলেন তিনি। সালমান খানের সঙ্গে দুইটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘শহরে টাইগার’। 

আরো পড়ুন: জীবন একটাই, বিয়েও একবারই : কনকচাঁপা

বলিউড ভাইজানকে কাছে পেয়ে বাহুডোরে আগলে ছবি তুলেছেন অভিনেত্রী কৌশানি। সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। তুমি বরাবর আমার স্বপ্নের পুরুষ, যথার্থই বলা হয়েছে- কতজন এলো, আর গেল তবে টাইগার তো টাইগার- ছিল, আছে আর থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট।’ 

সব শেষে কৌশনির সংযোজন, ‘তুমি গোটা দেশের ভাই হতে পারো, আমার নয়। তুমি আমার সব। সালমান খান আরও বেশিদিন বাঁচো’।

এসি/ আই. কে. জে/ 


সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250