শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সাড়ে ১২ কোটি টাকায় বিক্রি হলো ডায়ানার সেই ড্রেস!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি হওয়া প্রিন্সেস ডায়ানার ভেলভেট গাউন ছিল তারকার পরিহিত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে চড়া মূল্যের ড্রেস। ১৯৯১ সালে প্রিন্সেস ডায়ানার পরিহিত এই ভেলভেট গাউন প্রায় ৪ লাখ ৭৬ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। এবার সেই রেকর্ড ভেঙে ডায়ানার আরও একটি ড্রেস ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকা।

হলিউডের জুলিয়েন্স অকশন্সে আয়োজিত নিলামে ড্রেসটি এতটা চড়া দামে বিক্রি হয়। কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি ডায়ানা ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন।

এটি ছিল তার একটি রয়েল ট্যুরের অংশ; যেখানে তার সাথে ছিলেন তৎকালীন স্বামী চার্লস। পরবর্তীতে ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্ট্রায় ডায়ানা ফের ড্রেসটি পরেছিলেন। ধারণা করা হচ্ছিল যে, এর দাম ৭৮ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।

ড্রেসটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছেন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর ড্রেসে থাকা মেটালিক এমব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম।

আরো পড়ুন: যে কারণে রজনীকান্তের সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখ

রয়েল ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউনিক সব ড্রেস পরতেন ডায়ানা। তারই ধারাবাহিকতায় মরোক্কান-ব্রিটিশ ফ্যাশন ডিজাইনারের আরও বেশকিছু ড্রেস তিনি পরেছিলেন।

হলিউড লিজেন্ডস অকশনে ইভিনিং ড্রেসটি ছাড়াও ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে, এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগেজমেন্টে ড্রেসটি পরেছিলেন তিনি।

নিলামে ডায়ানা ছাড়াও হলিউড তারকাদের ব্যবহৃত বেশ কয়েকটি সামগ্রী বিক্রি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অড্রে হেপবার্নের একটি গিভেঞ্চি ড্রেস; যেটি তিনি ১৯৬৩ সালে পরেছিলেন। এছাড়াও গ্লোরিয়া সোয়ানসনের ১৯৫০ সালে পরিহিত স্লিভলেস একটি গাউনও বিক্রি করা হয়েছে।

এসি/ আই. কে. জে/ 



প্রিন্সেস ডায়ানা ড্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250