শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

সিলভা ঘরকেই বেছে নিলেন!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ালেন বের্নার্দো সিলভা। ২০২৬ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে থাকবেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ২৯ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ বাড়ানোর খবর বুধবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি।

অবশ্য এর আগে পেপ গার্দিওলার দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল এই পর্তুগিজ মিডমিল্ডারের। এরপর দলবদলের গুঞ্জনের মাঝেই ম্যানসিটি বুধবার এক বিবৃতিতে সিলভার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে।

ফরাসি ক্লাব মোনাকো থেকে ২০১৭ সালের মে মাসে সিটিতে যোগ দেন সিলভা। পেপ গার্দিওলার দলের মাঝমাঠে নির্ভরযোগ্যদের একজন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে দুইশর বেশি ম্যাচ খেলে সিলভা ৩৩টি গোল করেছেন। গত মৌসুমে জেতা চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি প্রিমিয়ার লিগসহ তার অর্জন আরও বেশ কয়েকটি শিরোপা।

এবারই প্রথম নয়, এর আগে ২০২১-২২ মৌসুমের পর থেকেই সিলভার সিটি ছেড়ে দেওয়ার আলোচনা শুরু হয়। যা গার্দিওলার দল ট্রেবল জয়ের পর আরও জোরালো হয়ে ওঠে। এরপরই সিলভাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে পিএসজি ও বার্সেলোনার মতো দলগুলো। পরবর্তীতে সৌদি ক্লাব আল হিলালও পর্তুগিজ এই ফুটবলারকে বছরে ৮ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল।

আর.এইচ 

বের্নার্দো সিলভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250