শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সুখবর দিলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

দীর্ঘদিন সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। যদিও ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন তিনি। এর পর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল। এর পর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা। গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। 

তবে চলতি মাসের মাঝামাঝি আবারও কাজে ফেরার কথা জানিয়েছেন পূর্ণিমা। গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ওই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আগামী আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের চুক্তিবদ্ধ হয়েছেন। 

তবে বড় পর্দায় অনেক দিন ধরেই নেই তিনি। এবার পূর্ণিমা ভক্তদের জন্য দিলেন সুখবর। দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে ফিরছেন ক্যামেরার সামনে।

চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। সময় কাটিয়েছি নিজের মতো করে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কী না।’ 

আরো পড়ুন: চলচ্চিত্রে নয় ওয়েবে বাড়ছে নারীকেন্দ্রিক গল্প

এদিকে পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার কাজও শেষ করেছেন। একই নির্মাতার ‘জ্যাম’ নামে আরও একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

ওআ/

পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250