মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সুখবর দিলেন শাহরুখ-ফারহা জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

এক যুগ পর জুটি বাঁধবেন শাহরুখ-ফারহা - ছবি: সংগৃহীত

ফারহা খানের পরিচালনায় শাহরুখ খান, এমনটা মানেই যেন সিনেমা হিট। অন্তত তাদের সর্বশেষ তিন ছবি সে কথাই বলছে। ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল সিনেমার পর ফের এ জুটির সিনেমা দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এবার তাদের জন্য সুখবর দিলেন এই পরিচালক-অভিনেতা জুটি। খুব শিগগিরই আবারও জুটি বাধতে যাচ্ছেন তারা।

ইন্ডিয়াটুডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক দশক পর জুটি বাঁধতে চলেছেন ফারহা খান এবং শাহরুখ খান। মূলধারার বাণিজ্যিক সিনেমার প্রযোজনার জন্য শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কথা ভেবেছেন দুজনেই। ইতোমধ্যেই ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে রেড চিলিজ।


শাহরুখ-ফারহা - ছবি: সংগৃহীত

জানা যায়, ‘পাঠান’-এর সাফল্য ও ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার পর সর্বভারতীয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এমন সিনেমার দিকেই আপাতত বেশি ঝুঁকছেন বলিউড বাদশা। সে কারণে ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমাকেও না বলেছেন তিনি।

আরো পড়ুন: এবার লুঙ্গি পরে অভিযানে নামবেন বিয়ার গ্রিলস

আপাতত অ্যাটলির ‘জওয়ান’ ও আরিয়ান খানের ‘স্টারডম’-এর প্রযোজনায় ব্যস্ত রেড চিলিজ। সেই কাজ শেষ করে তবেই নতুন প্রজেক্টে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250