মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জনপ্রিয় হয়ে উঠছে লটকন চাষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জনপ্রিয় হয়ে উঠেছে লটকন চাষ। উৎপাদন খরচ কম ও বাজারে দাম বেশি পাওয়ায় ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। আর লটকন চাষে সব ধরনের সহায়তার কথা জানায় কৃষি বিভাগ।

পাহাড়ি এলাকার লালমাটিতে রোপণ করা প্রতিটি গাছে ঝুলছে শত শত লটকনের থোকা। গাছের গোড়া, কাণ্ড ও শাখা-প্রশাখা সব জায়গায় ঝুলে আছে লটকন। খেতেও সুমিষ্ট ও রসালো ফল লটকন। তাই স্থানীয় ও জেলার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে লটকনের।

টেংরাটিলা গ্যাস ফিল্ডে পরপর দুই দফা অগ্নিকাণ্ডের পর নতুন করে কোনো ফলদ গাছের বাগান করতে পারেননি সেখানকার চাষিরা। পরে ২০০৫ সালে নরসিংদী থেকে লটকনের চারা এনে লাগাতে শুরু করেন তারা। কয়েক বছরের মধ্যেই গাছে লটকন ধরে, বিক্রিও হয় ভালো। সেই থেকে শুরু হয় লটকন চাষ। বর্তমানে টেংরাটিলা গ্রামে ছোট-বড় ১০টি লটকনের বাগান রয়েছে।

আরো পড়ুন: সিলেট সিটিতে সাধারণ কাউন্সিলর পদে একমাত্র নারী রোকসানা

লটকন চাষে সার কীটনাশক ও শ্রমিক কম লাগে। সারা বছর খাটাখাটুনি লাগে না। কেবল ফল ধরার আগে বাগানে পরিচর্যা করতে হয়। একটি গাছ থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা ও সর্বনিম্ন এক হাজার টাকার লটকন বিক্রি করা যায়। দোয়ারাবাজার উপজেলার ২০০ হেক্টর পাহাড়ি জমিতে লটকন চাষের উপযোগী হলেও মাত্র ২০ হেক্টর জমিতে লটকনের চাষ হচ্ছে। অন্যান্য জমিতে সবজি, লেবু ও কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছের বাগান করছেন কৃষকরা। খরচ কম ও লাভ বেশি তাই এলাকায় লটকনের বাগান সম্প্রসারিত হচ্ছে।

সুরমা ইউনিয়নের কৃষি কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, লটকনের চাষ লাভজনক ও ঝুঁকিমুক্ত। টেংরাটিলা আজবপুর গ্রামের ১০টি লটকন বাগানে চার হাজার লটকন গাছ রয়েছে।

দোয়ারাবাজার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, কৃষি বিভাগ বাগান মালিকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।

এম/


 

জনপ্রিয় লটকন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250