শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সুস্থ শরীরের জন্য বিশ্বনবী যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মানুষকে সুস্থ রাখা ও অসুস্থ করার মালিক মহান আল্লাহ। সুস্থতা তার দেয়া অনেক বড় নেয়ামত। সুস্থ থাকলে মানুষের জীবন স্বাভাবিক থাকে। আল্লাহর ইবাদত-বন্দেগি ঠিকভাবে করা যায়। আবার অসুস্থতার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষাও করেন। রোগ-বালাই দিয়ে গুনাহ মাফ করেন।

তবে সর্বোপরি আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চেয়ে দোয়া করা জরুরি। আল্লাহর নবী (সা.) পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন। তার মধ্যে সুস্থতা অন্যতম। তাই আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি কখনো অসুস্থ হলেও তা থেকে মুক্তি পেতেও দোয়া করা উচিত।

>> সুস্থ থাকার দোয়া:

আল্লাহর নবী মুহাম্মদ (সা.) সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। স্বাচ্ছন্দ্যে ও সুস্থ থাকতে দোয়াটি মহানবী (সা.) তার উম্মতদের বেশি বেশি পড়তে বলেছেন। আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি- যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে এ বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)

আরো পড়ুন: সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠের ফজিলত

দোয়াটি হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবারি, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

এম এইচ ডি/ আই. কে. জে/

মহান আল্লাহ নেয়ামত ইবাদত-বন্দেগি দেহ সুস্থতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250