সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন বিকেলে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট থেকে পর্যটক ছাড়া সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৬ নভেম্বর সেন্টমার্টিনে প্রায় ৪০০ জন পর্যটক আটকা পড়েন।

একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকা পড়া পর্যটকদের ফেরাতে সকালে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফেরাতে টেকনাফ থেকে একটি জাহাজ সেন্টমার্টিনে আসছে। এটা নিয়ে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

ওআ/

সেন্টমার্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250