শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পাকিস্তানি সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের একসময়ের অভিনেত্রী সেলিনা জেটলি। ২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন ফারদিন খান। সিনেমাটি পরিচালনা করেন ফারদিনের বাবা ফিরোজ খান। ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

সেই ছবিটি নিয়ে নতুন বিতর্ক সামনে এলো। মাস কয়েক আগেই এক টুইটে সেলিনা জেটলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র সমালোচক, পাকিস্তানি সাংবাদিক উমায়ের সান্ধু।  তিনি দাবি করেন, সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী, যে বলিউড অভিনেতা ফিরোজ খান এবং তার ছেলে ফারদিন খান— দুজনেরই শয্যাসঙ্গিনী হয়েছেন।

তার এই টুইটের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে সেলিনার। তিনি সেই টুইটের কড়া প্রতিবাদ জানান।

আরো পড়ুন: নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

সেলিনা লিখেছিলেন, মিস্টার সান্ধু, এই টুইট পোস্ট করায় আপনি হয়ত পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্য ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরও উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার সেই পাকিস্তানি সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সেলিনা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উমায়ের সান্ধুর বিরুদ্ধে ভারতের জাতীয় নারী কমিশনে অভিযোগ করেছেন অভিনেত্রী। এরপর কমিশন থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করার আবেদন জানিয়েছে মহিলা কমিশন।

এসি/ আই. কে. জে/ 


সেলিনা জেটলি পাকিস্তানি সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250