মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

সেল্তা ভিগোকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাল রিয়াল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সেল্তা ভিগোকে হারিয়ে লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমিয়েছে রিয়াল মাদ্রিদ। দুদলের মধ্যে এখন ব্যবধান ৮ পয়েন্টের।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২২ এপ্রিল) রাতের ম্যাচে সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন মার্কো আসেনসিও ও এদের মিলিতাও।

লিগ শিরোপার দৌড়ে অনেকটা প্রায় ছিটকে পড়েছে রিয়াল। বার্সা যদি কোনো অঘটনের শিকার না হয়, তাহলে আর কোনো সম্ভাবনাই নেই লস ব্লাঙ্কোদের জন্য। তার আগে লিগে বাকি থাকা নিজেদের সব ম্যাচে জয় তুলে নিতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে অপেক্ষাকৃত দুর্বল ভিগোকে শুরু থেকে আক্রমণে ব্যস্ত রাখে রিয়াল। তবে জালের দেখা পেতে তাদের বেশ ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। প্রথম ৪০ মিনিটে ১০টি শট নিয়েও ব্যর্থ হয় তারা। অনেক চেষ্টার পর ৪২তম মিনিটে আসে সাফল্য। দানি সেবাইয়োসের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আসেনসিও।

রিয়ালের পরের গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। কর্নার থেকে আসেনসিওর ক্রস ডি-বক্স থেকে হেডের সাহায্যে জালে পাঠান মিলিতাও। এরপর আক্রমণে কিছুটা পিছিয়ে পড়ে রিয়াল। তবে সুযোগ তৈরি করতে পারেনি ভিগোও। পুরো ম্যাচে ১২টি শট নিয়ে তারা ২টি লক্ষ্যে রাখলেও সেগুলো প্রতিহত করে দেন থিবো কর্তোয়া।

 ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে সেল্তা ভিগো।

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২৩ এপ্রিল ২০২৩)

রিয়াল মাদ্রিদ. বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250