রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞায় মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।

ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। অর্থাৎ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

বৃটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদি আরবের পর্যটনের শুভেচ্ছাদূত মেসি। মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার আগে ফরাসি ক্লাবটির কাছে তিনি অনুমতি চেয়েছিলেন। অনুমতি না পাওয়ায় অনুমতি ছাড়াই সেখানে ভ্রমণ করেন তিনি।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩ মে ২০২৩)

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস ও লেকিপ বিষয়টি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার কারণে আগামী ১৪ দিন ফরাসি ক্লাবটির হয়ে খেলতে পারবেন না মেসি। এমনকি যোগ দিতে পারবেন না অনুশীলনেও। নিষেধাজ্ঞা পাওয়ায় লিগে দুটি ম্যাচ মিস করতে পারেন মেসি।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250