মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত এক লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

রোববার (১৮ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

এতে বলা হয়, গতকাল বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ পর্যন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৭৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।

আরো পড়ুন: কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250