মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

স্বাধীনতাবিরোধীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে: এড. কামরুল ইসলাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে হবে বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যথায় যতই শান্তি সমাবেশ করি না কেন রাজনীতিতে শান্তি ফিরে আসবে না।

শুক্রবার (১৮ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কথা বলার জন্য এরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদার রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই দেশ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে তবে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিল।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে এতে অন্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সদস্য হুমায়ুন গনীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা।

আর.এইচ

এড. কামরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250