বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

হজ নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী বছর বাংলাদেশিদের জন্য হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ অপরিবর্তিত রেখেছে সৌদি সরকার। সেই লক্ষ্যে হজযাত্রী নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর। সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফায় বাড়িভাড়া ও সেবামূল্য ঠিক করার পর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। 

শনিবার (৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। আর ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। 

আরো পড়ুন: বাংলাদেশের নির্বাচনে গুজব ঠেকাতে যেভাবে প্রস্তুতি নিচ্ছে ফেসবুক

প্রসঙ্গত, এ বছর হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ বার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় ৫ হাজারের মতো কোটা সৌদি সরকারকে ফেরত দিতে হয়। এদিকে হজ পালন করতে গিয়ে এবার বাংলাদেশের ১১৯ জন হাজি মারা গেছেন। সৌদি নিয়ম অনুযায়ী তাদের সৌদি আরবে দাফন করা হয়েছে।

এম/


সৌদি আরব হজ নিবন্ধন ধর্ম মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250