মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

হজের সফরে যেসব জিনিস বেশি প্রয়োজন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

হজযাত্রীগণ লম্বা তালিকা ধরে অনেক জিনিস কিনে থাকেন। বাস্তবে সব জিনিস লাগে না। আর হজযাত্রীরা যখন মক্কা ও মদিনায় যাচ্ছেন, সেখানেও সব জিনিস পাওয়া যাবে। তবে হজে যাওয়ার আগে যেসব জিনিস নেওয়া আবশ্যক তার একটা সম্ভাব্য তালিকা তুলে ধরা হলো-

১. দোয়ার বই 

সব সময় কাছে রাখবেন, সুন্নাহভিত্তিক দোয়াগুলো পড়বেন। এ বই থেকে কখন, কোথায় কোন দোয়া পড়বেন তা-ও জানা যাবে।

২. হজ গাইড

দেশ থেকেই ভালো ও সহজবোধ্য হজ গাইড বই সংগ্রহ করা। হজের আগেই হজ গাইড ভালোভাবে কমপক্ষে ২ বার পড়ে নেওয়া।

৩. বহনযোগ্য জায়নামাজ

যেকোনো জায়গায় নামাজ পড়ার জন্য বা প্রয়োজনে বিছিয়ে বসা বা শোয়ার জন্য নিতে পারেন।

৪. ব্যাকপ্যাক

মিনা-আরাফাত-মুজদালিফা-মিনার জন্য প্রয়োজনীয় জিনিস বহন করতে ব্যাকপ্যাক জরুরি। ২০ লিটার বা ৩০ লিটার সাইজ সবথেকে উত্তম। এর চেয়ে বড় নেওয়ার প্রয়োজন নেই। তবে ভুলেও চাকাওয়ালা ট্র্যাভেল ব্যাগ নেওয়া যাবে না।

৫. স্ট্রিং ব্যাগ

মাসজিদুল হারামে ও মসজিদে নববিতে যাওয়ার সময় স্যান্ডেল, পানির বোতল, ছাতা, প্রয়োজনীয় ওষুধসহ টুকিটাকি জিনিস বহন করার জন্য অবশ্যই সঙ্গে একটি স্ট্রিং ব্যাগ নেওয়া আবশ্যক।

৬. ইহরামের জন্য তাওয়েল

ইহরামের জন্য ২ সেট (৪ পিস) টাওয়েল নিতে হবে। গরমে আদ্রতা ধরে রাখার জন্য কাপড় থেকে টাওয়েল উত্তম। ইহরামে তাওয়েল পরলে গরমে ঘেমে শরীর ভিজে গেলে তা শুষে নেবে এবং শরীর দেখা যাবে না। পক্ষান্তরে কাপড় ভিজে গেলে শরীর দেখা যাবে।

৭. মুজদালিফা বেড

মুজদালিফায় খোলা আকাশের নিচে থাকার জন্য শোবার ফোল্ডেবেল বেড নেওয়া। অথবা ইয়োগা ম্যাটও নিতে পারেন।

৮. বালিশ (ফু দেওয়া)

মিনা/মুজদালিফায় ঘুমানোর সময় ব্যাবহারের জন্য নিতে পারেন।

৯. ছোট বেড শিট

মিনা-আরাফা-মুজদালিফায় বিছিয়ে বসা বা শোয়ার জন্য বা মিনার তাবুতে মহিলাদের জায়গা বরাবর ঝুলিয়ে পর্দা হিসাবে ব্যবহারের জন্য ছোট বেড শিট খুবই দরকারি।

১০. পানির বোতল

সব সময় পানি বহন করার জন্য একটি বোতল রাখা। ৮০০ মিলি বোতল হলেই ভালো। কোনভাবেই ১ লিটারের বেশি বড় বোতল না নেওয়া।

১১. পাথরের ব্যাগ

মিনার জামরাতে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকেই পাথর কুড়িয়ে রাখার জন্য একটি ছোট ব্যাগ নেওয়া।

১২. ছাতা

প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে ছাতার বিকল্প নেই। তাই ছোট (ক্যাপসুল) ছাতা সঙ্গে রাখা জরুরি।

আরো পড়ুন: সুখ-শান্তিময় জীবন কাটানোর আমল ও দোয়া

১৩. ভ্যাসলিন

গন্ধহীন ভ্যাসলিন অবশ্যই সঙ্গে রাখবেন। অতি শুষ্ক আবহাওয়াতে কুচকির চারপাশ ছিলে যেতে পারে। তাই ইহরাম পরার আগে ভালোভাবে ভ্যাসলিন মেখে নিবেন।

১৪. গন্ধহীন সাবান

ইহরাম অবস্থায় গোসল করা, বা হাত ধোয়া বা কাপড় ধোয়ার জন্য গন্ধহীন সাবান নিয়ে নেওয়া।

১৫. পকেট টিস্যু

মিনার তাঁবুতে, আরাফাতে, ও মুজদালিফায় ব্যবহার করার জন্য পকেট টিস্যু রাখা।

১৬. মিসওয়াক

মিনা-আরাফা-মুজদালিফায় থাকাকালীন সময়ে টুথব্রাশ / পেস্ট এর থেকে মিসওয়াক বেশি সুবিধাজনক। আর এর বাইরেও ঔষুধ সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিস নিতে ভুলবেন না।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250