সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

হাজার কোটি টাকা ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত (এক বছর দুই মাস ২৫ দিন) পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, যান চলাচলের দিন (২০২২ সালের ২৫ জুন) থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি সেতু পারাপার হয়। এর মাধ্যমে টোল আদায় হয় দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। উদ্বোধনের পর থেকে সেতুটি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এসকে/ আই. কে. জে/ 

পদ্মা সেতু টোল আদায় হাজার কোটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250