রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য কমিউনিটিজ সুবিধা রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। এবার কমিউনিটি ব্যবহারকারীদের জন্য পোল সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। 

পোল সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের চ্যাট অপশন থেকেই নির্দিষ্ট বিষয়ে পোল বা জরিপ চালাতে পারবেন কমিউনিটির প্রশাসকেরা। এ জন্য নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি চারটি উত্তরও লিখে দিতে পারবেন তাঁরা। ফলে জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সহজে পছন্দের উত্তর জানিয়ে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, ২.২৩.১৭.২২ সংস্করণে শিগগিরই এ সুবিধা যুক্ত করা হবে।

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য মতে, নতুন গ্রুপ যুক্তের অনুরোধগুলো সহজে দেখার সুযোগ দিতে একটি বিভাগ যুক্ত করা হবে কমিউনিটিজ অপশনে। যেকোনো নতুন গ্রুপ যুক্তের অনুরোধ বিভাগটিতে জমা হবে। ফলে প্রশাসকের সহজেই নতুন গ্রুপ যুক্তের সিদ্ধান্ত নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের ২.২৩.১৭.১৫ সংস্করণে নতুন গ্রুপ যুক্ত করার অনুরোধ পাঠানো যাবে।

জরিপের পাশাপাশি কমিউনিটিজ অপশনে ‘গ্রুপ সাজেশনস’ সুবিধাও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো গ্রুপের নাম প্রশাসকের কাছে সুপারিশ করতে পারবেন। ফলে প্রশাসকেরা সহজেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন জনপ্রিয় গ্রুপকে কমিউনিটিজ অপশনে যুক্ত করতে পারবেন।

আর.এইচ 

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250