বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

১০৩ বছরেও ঘাম ঝরাচ্ছেন জিমে! বৃদ্ধার শরীরচর্চা হার মানাবে যুবতীদেরও

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:১০ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ১০৩ বছরের এক বৃদ্ধার জিমে শরীরচর্চা করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আসলে বয়স শুধু একটি সংখ্যা মাত্র। মনের যদি ইচ্ছে থাকে তাহলে বয়সের তোয়াক্কা না করে যে কোনও কাজই অনায়াসে করা যায়। তাই যেন আরও একবার প্রমাণ করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তেরেসা মুর।

যিনি পা রেখেছেন ১০৩ বছর বয়সে। তবে তাতে কী হয়েছে? দিব্যি জিমে গিয়ে এক্সারসাইজ করেন তিনি। তেরেসা মুর সপ্তাহে অন্তত চারদিন জিমে যান। শুধু শরীরের দিকে খেয়াল রাখাই নয়, নিজেকে সুন্দর রাখতেও পছন্দ করেন বৃদ্ধা। তাই জিমে বেশ মেকআপ করে যেতেই পছন্দ করেন তিনি। ফাউন্ডেশন, কমপ্যাক্ট, লিপস্টিক আর বেশ স্টাইলিশ চুল নিয়েই দিব্যি জিমে ভারী ওজন অনায়াসে তোলেন তেরেসা মুর।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকেন। শুধু শরীরচর্চা নয়, জীবনকে পুরোদমে উপভোগ করতেও পছন্দও করেন মুর।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

জিম বৃদ্ধা শরীরচর্চা যুবতী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250