শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

১৩ বছর পর আবার বর-বধু সাজলেন ফারুকী-তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা - ছবি: সংগৃহীত

দীর্ঘ তেরো বছর বিবাহিত জীবন পার করে ফেললেন তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বহুদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেছিলেন ফারুকী-তিশা। বিয়ের তেরো বছর আগের সেই স্মৃতিকে তাজা করতে একই পোশাকে ফের বর-বধু সেজে ফটোশ্যূট করলেন এই জুটি। 

ছবিতে নুসরাত ইমরোজ তিশার পরনে শাড়ি। মেহেদি রাঙা হাতে চুড়ি। গলায় নেকলেস, সিঁথিতে শোভা পাচ্ছে টিকলি। কপালে টিপ, কানে দুল,চোখে-মুখে খেলা করছে উচ্ছ্বাসের হাসি। তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরনে পাঞ্জাবি, মাথায় ক্যাপ, চোখে চশমা। 

শনিবার ( ১৫ জুলাই) রাতে তিশা তার ফেসবুকে বিয়ের সাজের বেশ কয়েকটি ছবি সহ একটি আবেগঘন স্ট্যাটাস পোস্ট করে ফারুকীর প্রতি ভালোবাসার জনানান দিলেন।


স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘২০১০ এর এই দিনটাতে আমাদের বিয়ে হয়। আজ ২০২৩। দেখতে দেখতে তেরোটা বছর এক সাথে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম একই পোষাকে, একই মানুষের সাথে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। 

ধন্যবাদ তোমাকে, এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ।

লাভ ইউ সো মাচ ।

হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।’

এদিকে ফারুকীও তার ফেসবুকে একই ধরনের ছবি পোস্ট করে  জানালেন,ব্যক্তিজীবনের পাশাপাশি সবক্ষেত্রেই ফারুকী কতটা ভরসা ও বিশ্বাস করেন তিশাকে।

ফারুকী লিখেছেন, জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোশাক পরছিলাম সেটা পরেই তেরো বছর পূর্তি উপলক্ষ্যে একটা ফটোশুট করবো। সেই একই মানুষ, একই পোশাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।


তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়! ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো, এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’ শুটিং হইছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।

 তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি।

তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়!!

আরো পড়ুন: ‘আমরা প্রেম করছি’

তাদের আলাদা আলাদা পোস্ট দুটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকেই নেটিজেনদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন এ তারকা দম্পতি। 

এম/


ফারুকী তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250